মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশিত:বুধবার, ১৮ জুন ২০২৫ ০৬:০৬
Manual8 Ad Code
নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার সরকারি কলেজ শাখার উদ্যোগে “মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৫”-এর অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজে এই আয়োজন সম্পন্ন হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি তারেক মনোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার শহর শাখা সভাপতি তারেক আজিজ।
এছাড়াও, কলেজ শাখা সভাপতি জিয়াউর রহমান, সেক্রেটারি আরাফাত রহমান, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ এবং অন্যান্য নেতৃবৃন্দরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের মাধ্যমে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।