ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক শুরু

প্রকাশিত:শুক্রবার, ১৩ জুন ২০২৫ ০২:০৬

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক শুরু

Manual6 Ad Code

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এ বৈঠক শুরু হয়।

বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর একটি ছবিও পোস্ট করা হয়েছে মিডিয়া সেলের ফেসবুক পেজে।

Manual6 Ad Code

 

বিএনপির পক্ষ থেকে এই বৈঠককে ঐতিহাসিক বলে দাবি করা হয়েছে। দলটির মিডিয়া সেলের ভেরিফায়েড পেসবুক পেজ থেকে বলা হয়েছে, যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শুরু হয়েছে।

এদিকে হোটেল ডোরচেস্টারের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়েছেন। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে বিভিন্ন ফেস্টুন নিয়ে অপেক্ষা করছেন।

 

Manual6 Ad Code

নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় পুলিশ। 

বৈঠকে যোগ দিতে বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে লন্ডনের বাসা থেকে রওনা হন তারক রহমান। এ সময় সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং তার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

রাজনৈতিক বিশ্লেষকরা এই বৈঠককে রাজনৈতিক সংকট উত্তরণের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।

বিভিন্ন দলের পক্ষ থেকে আশা করা হচ্ছে, নির্বাচনের সময় ঘোষণা নিয়ে অন্তর্বর্তী সরকার এবং বিএনপিসহ বেশ কয়েকটি দলের মধ্যে যে টানাপড়েন এবং সার্বিকভাবে যে অচলাবস্থা চলছে, সে বিষয়ে এই বৈঠকে একটা সমাধান আসবে। সরকার ও দলগুলোর মধ্যে বিদ্যমান দূরুত্ব কমে আসার সূচনা হিসেবেও দেখা হচ্ছে সম্ভাব্য এই বৈঠকটিকে। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই বলে রেখেছেন, “প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা আশা করি, এই বৈঠক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলমান চ্যালেঞ্জগুলো নিরসনে ইতিবাচক ভূমিকা পালন করবে।

Manual1 Ad Code

যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলে, তবে এই বৈঠক দেশের রাজনীতিতে একটি ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে প্রমাণিত হতে পারে।

Manual4 Ad Code

অনেক সমস্যার সমাধান হতে পারে। অনেক কিছু সহজ হয়ে যেতে পারে। নতুন ডাইমেনশন তৈরি হতে পারে এ বৈঠকে। নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে।”

এ সংক্রান্ত আরও সংবাদ