শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল, বিচার প্রক্রিয়া এগোবে কীভাবে

প্রকাশিত:রবিবার, ০১ জুন ২০২৫ ০৯:০৬

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল, বিচার প্রক্রিয়া এগোবে কীভাবে

Manual4 Ad Code

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিলের মাধ্যমে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হলো।

Manual6 Ad Code

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আট মাস পর এই প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলার বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।

Manual6 Ad Code

তবে অভিযোগ গঠনের পরই আনুষ্ঠানিকভাবে এ মামলায় শেখ হাসিনার বিচার শুরু হবে।

আজ রোববার শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে দাখিল করেছে প্রসিকিউশন।

Manual7 Ad Code

পরে অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

এ সংক্রান্ত আরও সংবাদ