সিলেটে মধ্যরাতে টিলা ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

প্রকাশিত:রবিবার, ০১ জুন ২০২৫ ১২:০৬

সিলেটে মধ্যরাতে টিলা ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

Manual3 Ad Code

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিতে টিলা ধসে পড়ে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ঢাকা দক্ষিণ বখতিয়ারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহতরা হলেন-লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকার রিয়াজ উদ্দিন (৫০), তার স্ত্রী রহিমা বেগম এবং তাদের সন্তান সামিয়া খাতুন (১৫) ও আব্বাস উদ্দিন (১৩)।

Manual1 Ad Code

স্থানীয়রা জানায়, টিলার পাদদেশে রিয়াজের বসতঘর। শনিবার রাতে সেখানে ধস হলে ঘরে থাকা রিয়াজসহ চারজন মাটিচাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। পরে প্রশাসনের লোকজন মৃতদেহ উদ্ধার করে।

গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, ‘টিলা ধসে চারজনের মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করা হয়েছে।’

Manual1 Ad Code

লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ