হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য’ বিষয়ক প্রথম বার্ষিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত:Saturday, 24 May 2025 09:05

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য’ বিষয়ক প্রথম বার্ষিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

Manual8 Ad Code

সুরমাভিউ:-  হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য’ বিষয়ক প্রথম বার্ষিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের আয়োজনে শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। উদ্বোধনী পর্বে হর্টিকালচার বিভাগের প্রভাষক ড. জাকারিয়া চৌধুরী অনিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক ড. অরুণ চন্দ্র বর্মণ।

Manual8 Ad Code

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ড. মাছুমা হাবিব বলেন, ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রথম বার্ষিক বৈজ্ঞানিক সেমিনার সফলভাবে আয়োজন করায় আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের দেশের কৃষি, প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে হলে বৈজ্ঞানিক গবেষণা, যথাযথ নীতিমালা ও স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হিসেবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, ইউজিসি গবেষণা, উদ্ভাবন ও ফলভিত্তিক শিক্ষার বিকাশে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ’। উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা ব্যবস্থার প্রথম বৈজ্ঞানিক সেমিনার আয়োজন একটি মাইলফলক, যা আমাদের কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য গবেষণায় টেকসই উন্নয়ন এবং জ্ঞান বিকাশের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি’।

অনুষ্ঠানে ‘খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন প্রশমন ও হবিগঞ্জ জেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ: একটি দশ বছরের রোডম্যাপ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নটরডেম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবেদ চৌধুরী। সেমিনারে দু’টি বৈজ্ঞানিক অধিবেশন ও একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

প্রথম অধিবেশনে হকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আবুবকর সিদ্দিকের মডারেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মৌলভীবাজার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল। এই অধিবেশনে ৭ টি গবেষণার ফলাফল উপস্থিত হয়। দ্বিতীয় অধিবেশনে হকৃবির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আমিনুল ইসলামের মডারেশনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফারুক মিয়া সভাপতিত্ব করেন। এই অধিবেশনে ৫ টি গবেষণার ফলাফল উপস্থাপিত হয়। ‘কৃষিতে বিভিন্ন বিষয়ের সমন্বিত সহযোগিতা’ শীর্ষক প্যানেল আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ শওকত আলী ও মডারেশন করেন হকৃবির হাওর ও পাহাড়ী কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. জান্নাত সোপান। প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট হবিগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হিরেন্দ্র নাথ বর্মণ ও হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওয়াহিদুর রহমান।

সমাপনী অনুষ্ঠানে কৃষি যান্ত্রিকীকরণ বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব ও প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। ধন্যবাদ জ্ঞাপন করেন রিসার্চ সিস্টেমের পরিচালক ড. অরুণ চন্দ্র বর্মণ।

Manual5 Ad Code

বৈজ্ঞানিক অধিবেশনে হকৃবির প্রভাষক ইফতেখার আহমেদ ফাগুন ‘হবিগঞ্জের গুঙ্গিয়াজুরি হাওরের বিগত দুই দশকে ভূমি ব্যবহারের ও ভূমি আবরণের স্থানকালীন বিশ্লেষণ’ শীর্ষক গবেষণা উপস্থাপন করেন। প্রভাষক মোঃ শাকির আহম্মেদ ‘ময়মনসিংহের ডাম্পিং এলাকায় ধান ও মাটিতে ভারী ধাতু দূষণ ও স্বাস্থ্যঝুঁকির মূল্যায়ন’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন। সহকারী অধ্যাপক মোঃ আইনুদ্দিন হক ‘চলন বিল জলাভূমিতে ম্যাক্রোবেন্থোসের ট্যাক্সোনমিক বৈচিত্র্য ও ফাংশনাল ফিডিং গ্রুপ নির্ধারণে পরিবেশগত উপাদানসমূহের ভূমিকা’ নিয়ে আলোচনা করেন। সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আমিনুল ইসলাম তাঁর গবেষণায় রিয়েল টাইম মাটি ও আবহাওয়া তথ্য ব্যবহার করে ফসলের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক IoT ফ্রেমওয়ার্ক এর বিবরণ তুলে ধরেন। প্রভাষক ফারজানা খানম চাঁদনী ‘কই মাছে বিকল্প উচ্চ প্রোটিন খাদ্যে প্রোবায়োটিকের প্রভাব’ নিয়ে গবেষণা উপস্থাপন করেন। প্রভাষক ডাঃ সালাউদ্দীন ইউছুপ ‘খরগোশে দীর্ঘমেয়াদি উদ্ভিজ্জ ভোজ্য তেল গ্রহণের প্রভাব’ বিষয়ে তার গবেষণার ফলাফল তুলে ধরেন। সহকারী অধ্যাপক চয়নিকা পন্ডিত উপস্থাপন করেন “’দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খোলপেটুয়া নদী ব্যবস্থায় মৌসুমভিত্তিক প্ল্যাঙ্কটনের প্রাচুর্যের পরিবর্তন’। অপরদিকে, প্রভাষক মোঃ আবু তালহা ‘কক্সবাজার উপকূল থেকে সংগৃহীত Gracilaria tenuistipitata থেকে খাদ্যমানের আগার উৎপাদন, তার গুণগত বৈশিষ্ট্য ও অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকারিতা’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন। প্রভাষক ডাঃ শারমিন সুলতানা রয়েল ‘ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার পোষা পাখিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী Staphylococcus Aureus পৃথকীকরণ ও আণবিক শনাক্তকরণ’ বিষয়ে গবেষণা তুলে ধরেন। প্রভাষক মোহসিনা মোস্তারী লিজা’ ভুট্টার উৎপাদন ও বৃদ্ধিতে সেচ ব্যবধান ও মালচিং উপকরণের প্রভাব’ বিষয়ে তার গবেষণার ফলাফল তুলে ধরেন। প্রভাষক ডাঃ জাকিয়া সুলতানা কলি ‘হবিগঞ্জ জেলার হাওর অঞ্চলের ব্ল্যাক বেঙ্গল ছাগলে Berseem ঘাসের পুষ্টিমান ও দুধ উৎপাদনের উপর এর প্রভাব বিশ্লেষণ’ সংক্রান্ত গবেষণা উপস্থাপন করেন। এবং প্রভাষক ড. জাকারিয়া চৌধুরী অনিক তাঁর গবেষণায় ‘কোল্ড-স্টোরেজে সংরক্ষিত আলুতে জিবারেলিন ও (S)-কার্ভোনের মাধ্যমে চিনির বিপাকীয় পরিবর্তন: ঠাণ্ডাজনিত মিষ্টতা রোধের দৃষ্টিকোণ’ নিয়ে আলোচনা করেন। নানা বিষয়ে পরিবেশ, কৃষি, প্রাণিসম্পদ ও প্রযুক্তি সংশ্লিষ্ট এই গবেষণাগুলো দেশের টেকসই উন্নয়নে নতুন দিকনির্দেশনা প্রদান করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ