ছাতকে গ্রামবাসীকে হয়রানি করেন মাওলানা আমিন উদ্দিন! ইউএনও বরাবর অভিযোগ

প্রকাশিত:মঙ্গলবার, ২০ মে ২০২৫ ০৮:০৫

ছাতকে গ্রামবাসীকে হয়রানি করেন মাওলানা আমিন উদ্দিন! ইউএনও বরাবর অভিযোগ

Manual2 Ad Code

ছাতকে মাওলানা আমিন উদ্দিনের বিরুদ্ধে গ্রামবাসীকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

Manual3 Ad Code

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের আসদ নগর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে মাওলানা আমিন উদ্দিনের বিরুদ্ধে নানা ভাবে গ্রামবাসীকে হয়রানির অভিযোগ পাওয়াগেছে।

একই গ্রামের মৃত মনফর আলীর ছেলে মোঃ আব্দুর রহিম গত ১৯ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায় মাওলানা আমিন উদ্দিন ২০২৩ সালে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিকের ব্যক্তিগত সহকারী ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোশাহিদ আলীকে মোটা অংকের উৎকোচ দিয়ে উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম পদে নিয়োগ নেন।

Manual3 Ad Code

নিয়োগের পর হতে তার নিজ গ্রামের লোকজনকে সহযোগিতার বদলে মামলা মোকদ্দমা সহ নানা ভাবে হয়রানি করে আসছেন। তিনি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের লোকজনকে হয়রানি করতে সরকারি নানা দপ্তরে অভিযোগ দিয়ে হয়রানি করেন।

তিনি উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম পদে থাকায় গ্রামের নিরীহ মানুষকে প্রশাসনের ভয় দেখিয়ে দাপট খাটান।এতে গ্রামের অসহায় দরিদ্র নিরীহ মানুষ তার ভয়ে কথা বলতে নারাজ। অভিযুক্ত মাওলানা আমিন উদ্দিন জানান আমাদের গ্রামে দুটি গ্রুপ রয়েছে আমি কোনো গ্রুপে শরিক নই।শুক্রবার আমার বাড়িতে কতিপয় লোকজন হামলা করলে আমি ইউএনও মহোদয়কে জানাই।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান অভিযোগটি এখনও আমি হাতে পাইনি পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেব।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ