কুলাউড়ায় বড় ভাই কর্তৃক প্রবাসী ছোট ভাইয়ের ভূমি দখল

প্রকাশিত:বুধবার, ০৭ মে ২০২৫ ০৮:০৫

কুলাউড়ায় বড় ভাই কর্তৃক প্রবাসী ছোট ভাইয়ের ভূমি দখল

Manual8 Ad Code

সুরমাভিউ:-  কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে আপন বড়ভাই কর্তৃক তার সৌদি প্রবাসী ছোট ভাইয়ের জায়গা জোরপূর্বক দখল করে রাখার অভিযোগ উঠেছে। ছোট ভাই প্রবাসে থাকায় বাড়িতে শুধু তার স্ত্রী ও ছোট দুই ছেলে বসবাস করছেন। সেই সুযোগে তারই আপন বড়ভাই মন্তর মিয়া ছোট ভাইয়ের বসত ভিটায় ও পুকুর নিজের জায়গা রয়েছে দাবি করে জোরপূর্বক ঘর নির্মানের চেষ্টা চালিয়ে যাচ্ছে । ঘটনাটি ঘটেছে রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে। এই ঘটনায় সৌদি প্রবাসী আবু তাহের সিপারের স্ত্রী বাদি হয়ে স্বামীর বড়ভাইয়ের পরিবারের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। জানা যায় ৬মে বিকেলে প্রবাসী ছোট ভাই সিপারের ক্রয়কৃত জায়গায় বসত ঘর নির্মান কাজ শুরু করতে যায় তার আপন বড় ভাই ইউনিয়ন আওয়ামিলীগ নেতা মন্তর মিয়া, তার স্ত্রী ফরিদা বেগম নাসিমা, সোহেল মিয়া, রিংকি আক্তার । এসময় তাদের তাদের কাজে বাধা দেন প্রবাসী আবু তাহের সিপারের স্ত্রী। সেই সময় মন্তর ও তার স্ত্রী সেখান থেকে সিপারের স্ত্রীকে চলে যেতে বলেন নয়তো মেরে লাশ ঘুম করার ও হুমকি দেন তারা । আবু তাহের সিপার প্রবাসে থাকার সুবাদে তার আপন বড় ভাই মন্তর মিয়া আবু তাহের সিপারের বসত ভিটা নিজের দাবি করে বসত জোরপূর্বক ঘর নির্মানের কাজ করতে মড়িয়া হয়ে উটেছেন।

Manual5 Ad Code

এব্যাপারে প্রবাসীর স্ত্রী সেগুপ্তা ইয়াসমিন সুমি জানান, স্বামী সৌদি আরবে থাকায় তিনি বাড়িতে একা থাকেন। পাশাপাশি তার স্ত্রী সন্তানরাও বসবাস করছেন। তার বাসুর মন্তর মিয়া প্রায় সময় উত্তেজিত হয়ে তাদেরকে প্রাণে মারার হুমকি দেন। করেন এবং বাড়ি ছেড়ে অনত্র চলে যাওয়ার নির্দেশ দেন। আমরা তার অন্যায় আবদার মানিনি। এঘটনায় সেগুপ্তা ইয়াসমিন সুমি বাদি হয়ে কুলাউড়া থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

Manual1 Ad Code

এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এএসআই আব্দুর রহিম বলেন, প্রবাসীর জায়গা দখলের ঘটনায় থানায় তার স্ত্রী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ