ব্রি ধান ১০০ চাষাবাদের লক্ষ্যে কৃষকদের সাথে মাঠ দিবস পালিত

প্রকাশিত:মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ০৭:০৫

ব্রি ধান ১০০ চাষাবাদের লক্ষ্যে কৃষকদের সাথে মাঠ দিবস পালিত

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:-  বিনা উদ্ভাবিত বোরো ধানের উন্নত জাত বিনাধান-২৪ ও বিনা ধান ২৫ এর সাথে ব্রি ধান ১০০ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের আয়োজনে জেলার বিশম্ভরপুর উপজেলার মাছিমপুর এলাকায় কৃষকদের নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এসময় সুনামগঞ্জ ডিএই উপ- পরিচালক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে ভার্চুয়ালি  প্রধান অতিথি বক্তব্য রাখেন ময়মনসিংহ বিনা  মহাপরিচালক ড.মো: আবুল কালাম আজাদ।

Manual4 Ad Code

এসময় তিনি বলেন, বাংলাদেশের কৃষিতে কৃষকরা বিপ্লব ঘটাচ্ছে। কৃষকরা  দেশি জাতের ধানের পাশাপাশি বিনা ধান চাষ করে লাভবান হচ্ছেন। বিনা ধান ২৪ ও ২৫ চাষবাদে কৃষকরা উপকৃত হচ্ছেন।বিনা চাষে আগের তুলনায় ফসল বেশি পাচ্ছেন কৃষকরা।এতে কৃষকরা লাভবান হচ্ছেন। বিনা কৃষকদের জন্য নতুন জাতের ধান আবিষ্কার করে যাচ্ছে।  বিনা ২৪ ও ২৫ এর পাশাপাশি ব্রি ধান ১০০ জাতের ধান মাঠে নিয়ে এসেছে। এসব উন্নত জাতের ধানের চাষাবাদ করলে কৃষকরা ফসল বেশি পাবে।এসব জাতের ধানে রোগবালাই খুবই কম হয়। বিনা ধান খুবই অল্প মেয়াদী হওয়ায় একই সময়ে ধান কাটার পরে অন্য ফসল আবাদ করা যায়। বিনা ধান চাষে ফলন বেশি হওয়ায় কৃষকরা আগ্রহ প্রকাশ করছে।

অনুষ্ঠানে সুনামগঞ্জ বিনা উপকেন্দ্র এএসও মোঃ আমজাদ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন ময়মনসিংহ বিনার গবেষণা কার্যক্রমের শক্তিশালী করণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড.মোঃ মাহবুবুল আলম তরফদার, ময়মনসিংহ বিনার গবেষণা কার্যক্রমের শক্তিশালী করণ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক ড.মোহাম্মদ আশিকুর রহমান, বিশম্ভরপুর উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেফাউর রহমান প্রমুখ।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ