২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ০৯:০৩
সুরমাভিউ:- ছাতক সমিতি সিলেটের প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম নোমান, সমিতির সদস্য জাহিদুল ইসলাম আক্তার ও দিলোয়ার হোসেন এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ ২৮ মার্চ বাদ জুমআ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ছাতক সমিতি সিলেট এর সভাপতি এডভোকেট মোহাম্মদ আব্দুল জলিল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ছাদিকুর রহমান ছাদিক এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারন সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি: আবু তাহের মোহাম্মদ তারেক, মোঃ শফিক মিয়া, এড. মো. ছায়াদুর রহমান, আজীবন সদস্য প্রবাসী নেতা রশিদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, এস এম আমজাদ, রাহেল আহমদ, এডভোকেট মনির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক: অলিউর রহমান সাদ্দাম, সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম সেফুল, অর্থ সম্পাদক মোহাম্মদ আজাদ মিয়া, প্রচার সম্পাদক এস এম জিতু মুন্না, সহ-প্রচার সম্পাদক সেপার আহমদ, পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ আলতাফ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আনহার মিয়া, জন সংযোগ বিষয়ক সম্পাদক মো. আবু জাবের, পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. উসমান গনি কাছন, সদস্য জুনেদ আহমদ, নেছার আলম, শহিদ উদ্দীন, ছিদ্দিকুর রহমান, ফেরদৌস আহমদ, সাহিন মিয়া, রাসেল আহমদ, শিপু মিয়া, সালেহ আহমদ, সাব্বির আলম, নয়ন মিয়া, রবিউল ইসলাম, জুবায়ের আহমদ, লিলু মিয়া, রিপন মিয়া, জয়নাল আবেদীন প্রমুখ।
Helpline - +88 01719305766