এড শাহ মোদাব্বির আলী’র মৃত্যুতে সিলেট জেলা আ’লীগের শোক

প্রকাশিত:শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ১২:০৩

এড শাহ মোদাব্বির আলী’র মৃত্যুতে সিলেট জেলা আ’লীগের শোক

Manual6 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র আইনজীবী, বিশিষ্ট সমাজসেবী ও পরোপকারী সিলেটে সর্ব মহলে পরিচিত ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শাহ মোদাব্বির আলী (৮২) আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৮ টায় সিলেট শহরের নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual1 Ad Code

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান।

Manual4 Ad Code

এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Manual3 Ad Code

উল্লেখ্য মরহুমের জানাজার নামাজ আগামীকাল শুক্রবার (২৮ মার্চ) বাদ জুম্মা তাঁর নিজ বাড়ি বিশ্বনাথ উপজেলার ধর্মদা পীর বাড়ী মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে। মৃত্যু কালে তিনি ৫ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। মরহুম এডভোকেট শাহ মোদাব্বির আলী ১৯৭৩ সালে বৃহত্তর সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ১৯৭৫ সালে বৃহত্তর সিলেট জেলা বাকশালের সাধারণ সম্পাদক এবং ১৯৭৭-৭৮ সালে বৃহত্তর সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ এর বড় ভাই।

এ সংক্রান্ত আরও সংবাদ