গাজায় ইসরায়েলের নৃশংসতা মানবতার বিরুদ্ধে এক নির্মম হত্যাযজ্ঞ : মাওলানা নজরুল ইসলাম

প্রকাশিত:শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ১১:০৩

গাজায় ইসরায়েলের নৃশংসতা মানবতার বিরুদ্ধে এক নির্মম হত্যাযজ্ঞ : মাওলানা নজরুল ইসলাম

Manual5 Ad Code
সুরমাভিউ:-  যুব জমিয়ত সিলেট জেলা দক্ষিণ এর শাখার উদ্যোগে যুব জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক এর মাতার মাগফিরাত কামনা ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ মার্চ শুক্রবার নগরীর একটি অভিজাত হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা দক্ষিণ এর সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মনসুর আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য ও জেলা দক্ষিণ এর সহসভাপতি মাওলানা নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নজরুল ইসলাম বলেন, যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ইসরায়েল যে নৃশংসতা দেখাচ্ছে, একে মানবতার বিরুদ্ধে এক নির্মম হত্যাযজ্ঞ।
তিনি আরও বলেন গত কয়েক দিন ধরে ইসরায়েল গাজার সাধারণ জনগণের ওপর যে বর্বর হামলা চালাচ্ছে, তা শুধু অমানবিক নয়, এটি মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। নির্বিচারে বোমাবর্ষণ, হাসপাতাল ও স্কুলে হামলা, খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া— এসবই গণহত্যার সুস্পষ্ট প্রমাণ। এ ক্ষেত্রে বিশ্ব-মোড়ল আমেরিকার ভূমিকা আরও ন্যক্কারজনক। তারা গাজা সমস্যা সমাধানের নামে ইসরায়েলি নেকড়েদের গাজার নিরস্ত্র মুসলমানদের ওপর লেলিয়ে দিয়েছে। তাদের হিংস্র থাবা থেকে শিশু, নারী আর বৃদ্ধ কেউই নিরাপদ নয়।
বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশ এর সহ সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা কালিম মাহফুজ, মহানগর জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মাওলানা লুতফুর রহমান, মহানগর জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক  আবুল খায়ের, বন্ধু প্রতিম সংগঠন সিলেট জেলা যুব দলের দপ্তর সম্পাদক রেদোয়ান আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রুমন, সিলেট জেলা যুব মজলিসের সভাপতি মাহফুজ আদনান, জামিল আহমদ সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা, উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সহ সভাপতি মাওলানা জিল্লুর রহমান, সহ সভাপতি রেজওয়ান আহমদ সহ সাধারণ সম্পাদক আব্বাস আল মাহমুদ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা জুবায়ের আহমদ যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের দায়িত্বশীল আব্দুল ওয়াদুদ দায়িত্বশীল মাওলানা কামরুল ইসলাম প্রমুখ।
পরিশেষে আল্লামা তাফহিমুল হক মায়ের মাগফিরাত কামনায় দোয়া করেন মাওলানা নজরুল ইসলাম। বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ