ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধ বন্ধের দাবিতে সুরমা বয়েজ ক্লাবের তীব্র প্রতিবাদ

প্রকাশিত:বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১১:০৩

ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধ বন্ধের দাবিতে সুরমা বয়েজ ক্লাবের তীব্র প্রতিবাদ

Manual5 Ad Code

সুরমাভিউ:-  যুদ্ধবিরতি ভঙ্গ করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুরমা বয়েজ ক্লাবের নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেন, ইসরাইলের এই নির্মম হত্যাযজ্ঞ মানবতার চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট অবমাননা। ফিলিস্তিনে চলমান সহিংসতায় নিরপরাধ শিশু, নারী ও বৃদ্ধরাও নির্মমভাবে নিহত হচ্ছেন, যা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। নেতৃবৃন্দ আরও বলেন, বিশ্ববাসীর এখনই ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে দাঁড়ানো উচিত। আমরা জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংগঠন ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই, তারা যেন অবিলম্বে ইসরাইলের এই আগ্রাসন বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। আমরা আশা করি, বিশ্ব সম্প্রদায় দ্রুত এই গণহত্যার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেবে এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সভাপতি দিলোয়ার হোসেন সজিব, সহ সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য মাসুক মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ