টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউটের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

প্রকাশিত:সোমবার, ১৭ মার্চ ২০২৫ ১০:০৩

টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউটের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

Manual5 Ad Code

সুরমাভিউ:-  টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউটের উদ্যোগে এক জমকালো ইফতার ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

সোমবার (১৭ মার্চ) রিকাবীবাজারস্থ কার্যালয়ে পবিত্র রমজান মাসের তাৎপর্যকে স্মরণ করে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীরা অংশগ্রহণ করেন।

Manual7 Ad Code

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউট এর এমডি তাজুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফয়েজ খান বেলাল, এডমিন ম্যানেজার ও কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মাসুম, শেফ শিক্ষক কাউসার আহমেদ, মৌলভীবাজার এর ম্যানেজার সুমন মিয়া, শফিকুল ইসলাম রুবেল, জামিল আহমেদ এবং প্রবাস বাংলা টিভির রিপোর্টার শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করে এমডি তাজুল ইসলাম বলেন, রমজান মাস সংযম ও ত্যাগের মাস। এই মাসে রোজাদাররা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য রোজা রাখেন। এই ধরনের আয়োজন প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে সাহায্য করে। রমজান মাসের এই পবিত্রতা যেন আমাদের সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।-বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ