সুদৃঢ় ঐক্যের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় এগিয়ে যেতে হবে : ইমদাদ চৌধুরী

প্রকাশিত:রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১১:০৩

সুদৃঢ় ঐক্যের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় এগিয়ে যেতে হবে : ইমদাদ চৌধুরী

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গোল্ডেন টাওয়ার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদের ষড়যন্ত্র কিন্তু শেষ হয়নি। আমাদের সতর্কতা যেমন জরুরি তেমনি আমদের সুদৃঢ় ঐক্য আরোও জরুরি। আমরা সুদৃঢ় ঐক্যের মাধ্যমে সামনের দিনগুলো পার করতে চাই। আমাদের রাজপথে আন্দোলন সংগ্রামে সহযোগিদের ভুলে গেলে চলবে না তাদের নিয়ে এগিয়ে যেতে হবে।

তিনি রবিবার (১৬ মার্চ) সিলেটের ঐতিহ্যবাহী গোল্ডেন টাওয়ার ব্যাবসায়ী সমিতির আয়োজনে টাওয়ারের নিচ তলায় প্রায় ৫০জন মাদ্রাসা শিক্ষার্থী ও ব্যবসায়ীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

ইসমাঈল হোসেন কয়েছের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক মো. জহির রায়হানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন গোল্ডেন টাওয়ার জামে মসজিদের মোতায়াল্লী নুরুল ইসলাম খান, আম্বরখানা বাজার কমিটির সাধারণ সম্পাদক গোলজার আহমদ।

Manual8 Ad Code

উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহসভাপতি গেলাম রব্বানী, সহসভাপতি বদরুল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সুমন আহমদ, সাংগঠনিক সম্পাদক মো: নয়ন আহমেদ রিপন, অর্থ সম্পাদক এম এ খলিলুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সাকির আহমদসহ সকল ব্যবসায়ীবৃন্দ।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ