‘অরফান ইন অ্যাকশন’ এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত:শনিবার, ১৫ মার্চ ২০২৫ ০৯:০৩

‘অরফান ইন অ্যাকশন’ এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

Manual7 Ad Code

সুরমাভিউ:-  মানবতার সেবায় নিবেদিত সামাজিক সংগঠন ‘অরফান ইন অ্যাকশন’ এর উদ্যোগে শুক্রবার সিলেট মহানগরের ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদ এলাকায় ২২৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual8 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আনোয়ার হোসেন চৌধুরী, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির অন্যতম সদস্য লল্লিক আহমদ চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহসান মাহবুব, মহানগর বিএনপির অন্যতম সদস্য নুরুল হক রাজু, জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন সাজ্জাদ, পরিচালক, হলি সিটি কলেজিয়েট স্কুল, মোহাম্মদ আনহার মিয়া, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদাত হোসেন সুমন, সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম সম্পাদক তেরাবালি লিটন, মহানগর যুবদলের সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. রনি আহমেদ এবং মহানগর যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লায়েক আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

Manual3 Ad Code

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সম্পাদক, ছাত্রদল মদন মোহন কলেজ, সিলেট, জিসিসি সিলেট মহানগর শাখার সাবেক আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোয়েব মুন্না।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “রমজান হলো ত্যাগ ও সংযমের মাস। এই মাসে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ‘অরফান ইন অ্যাকশন’ -এর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ ও অতিথিরা ‘অরফান ইন অ্যাকশন’ এর এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Manual1 Ad Code

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য তারা এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাবেন।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ