২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১০:০৩
সুরমাভিউ:- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে এক কর্মীসভা বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ৪টায় আম্বরখানাস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন বাসদ জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি শহীদ আহমদ, ইউসুফ আলী, মাহফুজ আহমেদ, মিজান রহমান, আলতাফ হোসেন, শহীদ নূর ,সালা উদ্দিন, ডালিম আহমদ, মারজান আহমদ, প্রমূখ।
কর্মীসভায় বক্তারা বলেন, স্বাধীনতার ৫২ বছরে দেশের সকল উন্নয়ন ও অগ্রগতির সাথে যুক্ত হয়ে আছে বাংলাদেশের শ্রমজীবী মানুষের শ্রম। কিন্তু দেশে ও বিদেশে কর্মরত শ্রমিকের শ্রমে ঘামে দেশের উন্নয়ন হলেও তারা বঞ্চিত তাদের অধিকার ও মর্যাদা থেকে। ফলে বঞ্চনা থেকে মুক্তির আশায় তারা বারবার নেমে আসে আন্দোলনের পথে। সে কারনেই এ যাবতকালে সংগঠিত প্রতিটি গণআন্দোলনে সামনের কাতারে থেকেছে শ্রমিক শ্রেণী। তারা জীবন দিয়েছে, নির্যাতন ভোগ করেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় সকল খাতের শ্রমিকদের বিপুল অংশগ্রহনে আন্দোলনে বিজয় অর্জিত হলেও শেষ পর্যন্ত বঞ্চিত থাকে শ্রমজীবীরাই। সে কারনেই জাতীয় ন্যূনতম মজুরী নির্ধারণে স্থায়ী মজুরী কমিশন গঠন, শ্রম আইনের অগণতান্ত্রিক ধারা বাতিল করে আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ এর আলোকে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ, কর্মক্ষেত্রে নিহত হলে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, আহতদের ক্ষতিপূরণ, চিকিৎসা, পুনর্বাসন, সুলভমুল্যে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা, শ্রমিকদের আবাসন, চিকিৎসা, পেনশন এর মত ন্যুনতম দাবিতে শ্রমিকদের এখনও আন্দোলন করতে হচ্ছে।
বক্তারা নিত্যপণ্যের দাম কমানো, ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানের আহ্বান জানান। কর্মীসভা শেষে সিলেট মহানগর এর ৫ ও ৭ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
Helpline - +88 01719305766