শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে গাইডলাইন দিলেন শাবিপ্রবি’র প্রো-ভিসি সাজেদুল করিম

প্রকাশিত:শনিবার, ০৮ মার্চ ২০২৫ ১০:০৩

শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে গাইডলাইন দিলেন শাবিপ্রবি’র প্রো-ভিসি সাজেদুল করিম

Manual6 Ad Code

সুরমাভিউ:-  সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও এসএসসি, এইচএসসি উর্ত্তীর্ণ ২০২৪ সালে এপ্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি এবং সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

শনিবার (৮ মার্চ) সিলেটের একটি অভিজাত হোটেলের হলরুমে কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে শিক্ষা বৃত্তি এবং সনদ শিক্ষর্থীদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. সাজেদুল করিম।

Manual5 Ad Code

তিনি বলেন, মোবাইল ফোনের ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে। মোবাইল ফোন আধুনিক প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ উপহার। এটি শিক্ষা ও গবেষণায় সহায়ক ভূমিকা রাখে, বিশ্বজুড়ে তথ্যপ্রবাহ সহজ করে এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করে। তবে, তিনি সতর্ক করে বলেন, অতিরিক্ত মোবাইল ব্যবহার শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর হতে পারে। এটি পড়াশোনার প্রতি মনোযোগ কমিয়ে দেয়, দৃষ্টিশক্তির ক্ষতি করতে পারে এবং ঘুমের ব্যাঘাত ঘটায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া, সাইবার অপরাধ ও আসক্তির ঝুঁকিও থেকে যায়। তাই মোবাইল ফোনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় কাজে এটি ব্যবহার করা উচিত এবং অপ্রয়োজনীয় সময় নষ্ট করা থেকে বিরত থাকতে হবে। প্রযুক্তির সুফল পাওয়ার জন্য সচেতনভাবে মোবাইল ফোন ব্যবহারের পরামর্শ দেন তিনি।
সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি এম রফিকুল হকের সভাপতিত্বে ও শিক্ষক নেতা আবুল খায়েরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক সিলেট জেলা জজকোর্টের এডিশনাল পিপি এডভোকেট কামাল হোসেন।

Manual6 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান (অব.) তোতিউর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সিলেট জেলা সভাপতি মদনমোহন কলেজের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পাড়ু–য়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মালিক, বর্তমান অধ্যক্ষ আব্দুল মালেক, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোরশেদ আলম, শাবিপ্রবির প্রভাষক জহির উদ্দিন, সমিতির উপদেষ্টা এডভোকেট বদরুল আলম, পূর্ব ইসলাম পুর ইউপির চেয়ারম্যান আলমগীর আলম।

অনুষ্ঠানে অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাও. এহসান উদ্দিন, ফয়জুল হক, আলীমুজ্জামান, শাহজাহান সাজু, বশির উদ্দিন, এডভোকেট মকদ্দস আলী, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, সাংবাদিক আবিদুর রহমান, কবির আহমদ, এডভোকেট ইসরাফিল আলী, নুরুল মুত্তিিকন বাদশাহ, বজলু মিয়া, মাষ্টার শফিকুল ইসালম, নিজাম উদ্দিন, মাও. আসাদুজ্জামান, মাও. সালেহ আহমদ, মাও. ইসা তালুকদার, ছাত্রনেতা এহসানুল মাহবুব, মারজান আহমদ, সাকিল ইসলাম, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আতহার আজমল রাফি, নুসরাত লাবনী প্রমুখ। বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ