২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ০১ মার্চ ২০২৫ ১১:০৩
সুরমাভিউ:- সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর বলেছেন, চলন্তিকা প্রিন্টার্স আমাদের সিলেটের গৌরব। তিনি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, একটি মুদ্রণ প্রতিষ্ঠান ৫০ বছর সগর্বে এগিয়ে চলা দারুণ ব্যাপার।
তিনি গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় নগরীর চৌহাট্টাস্থ সিংহবাড়ীতে চলন্তিকা প্রিন্টার্স এর ৫০ বছর পূর্তি উপলক্ষে চলন্তিকা স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ-গবেষক প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেন, রবীন্দ্র-নজরুল স্মৃতিধন্য সিংহবাড়ী ও চলন্তিকা প্রিন্টার্স সিলেটের সাংস্কৃতিক বিকাশ সাধনে অনন্য ভূমিকা পালন করে চলেছে। তিনি ৫০টি স্মৃতিচারণ ও গবেষণা মূলক লেখা নিয়ে চলন্তিকা স্মারক গ্রন্থের লেখার উপর আলোকপাত করেন।
চলন্তিকা প্রিন্টার্স এর সত্ত্বাধিকারী সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন এর সভাপতিত্বে এবং শিক্ষক, সাংবাদিক সঞ্জয় কুমার নাথ ও শিক্ষয়িত্রী পারমিতা দাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে নৃত্যরথের পরিচালক পপি দাসের পরিচালনায় উদ্বোধনী নৃত্য পরিবেশিত হয়। ললিত মঞ্জুরীর প্রতীভা রায় কেয়ার পরিচালনায় নৃত্য পরিবেশিত হয়। নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী সংহিতা চক্রবর্ত্তী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লেখক প্রামাণ্যকার নিরঞ্জন দে যাদু। আনন্দলোক সিলেট, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিলেট ও গীত বিতান সিলেট দলীয় সংগীত পরিবেশন করেন।
আবৃত্তি পরিবেশন করেন শাবিপ্রবির ইংরেজি বিভাগের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, অর্চিতা ভট্টাচার্য্য, ঐশর্য্য কুণ্ডু শ্রেয়া, শিশু শিল্পী আরাধ্যা চক্রবর্ত্তী। একক সংগীত পরিবেশন করেন হিমাংশু বিশ্বাস, রানা কুমার সিনহা, অনিমেষ বিজয় চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেখক-গবেষক মিহির কান্তি চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, সিলেট শিক্ষা বোর্ডের অব. পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল, গল্পকার জামান মাহবুব, কবি-গবেষক ড. মোস্তাক আহমদ দীন, সংগীত শিল্পী প্রভাতী সিংহ মজুমদার, অধ্যাপক পার্থ সারথী নাগ, শাবিপ্রবি’র কর্মকর্তা পূরবী চ্যাটার্জী, অব. শিক্ষক রতী রঞ্জন দাশ, কবি পুলিন রায়, কবি ব্যাংকার সুমন বনিক, কবি নাজমুল হক নাজু, সিলেট প্রেস কল্যাণ সমিতির সভাপতি আমিনুল ইসলাম বেলাল, অধ্যাপক অনবীর রায়, এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, এ্যাপেক্সিয়ান জি.ডি. রুমু, এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, লেখিকা অমিতা বর্ধন, চলন্তিকা প্রিন্টার্সের প্রাক্তন সহকারী ম্যানেজার বিনয় ভূষণ তালুকদার, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতিমোহন বিশ্বাস, ছড়াকার অজিত রায় ভজন, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, বিমল ভৌমিক, শাবিপ্রবি কর্মকর্তা অসিত সূত্রধর, অধ্যাপক নিয়াজ উদ্দিন, পরমা সিংহ মজুমদার প্রমুখ।
চলন্তিকা স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। শেষে সকলকে জলযোগ ও চা-চক্রে আপ্যায়িত করা হয়। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766