২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৭ ফেব্রু ২০২৫ ০৯:০২
গোলাপগঞ্জ প্রতিনিধি:- গোলাপগঞ্জের ভাদেশ্বরে পবিত্র মাহে রমজান উপলক্ষে মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষানুরাগী মাওলানা হাবিবুর রহমান।
বিশিষ্ট মুরব্বি রমজান আলীর সভাপতিত্বে ও মীরগঞ্জ ওয়েলফেয়ার অরর্গেনাইজেশন বাংলাদেশ শাখার সেক্রেটারি মোঃ দেলাওয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশন বাংলাদেশ শাখার কোষাধ্যক্ষ হাফিজ আব্দুল মজিদ আলম, স্বাগত বক্তব্য রাখেন মীরগঞ্জ ওয়েলফেয়ার অরর্গেনাইজেশন বাংলাদেশ শাখার সভাপতি আব্দুল মুক্তাদির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইবনে সিনা মীরগঞ্জ শাখার ইনর্চাজ হাবীবুল্লাহ দস্তগীর, তরুণ সমাজসেবী হাফিজ কাওছার আহমদ, মীরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি শফিকুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ গৌছ উদ্দিন, বিশিষ্ট মুরব্বী আলহাজ নুরুল আম্বিয়া, মীরগঞ্জ ওয়েলফেয়ার এর প্রবাসী সদস্য ইউনুছ মিয়া, রুহুল আমীন।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সায়েফুজ্জান সায়েম, বদরুল আলম, হিরু মিয়া, নুরুফ উদ্দিন, লুৎফুর রহমান নুর উদ্দিন, আতাউর রহমান আতা, ললাই মিয়া, নাজিম উদ্দিন, সুরুজ আলী, মসুদ মিয়া, সমস উদ্দিন, আব্দুল মুতলিব, আবুল মিয়া, জামিল আহমদ, ফাহিম আহমদ, আশিক আহমদ, নাদের আহমদ, সায়েম আহমদ প্রমুখ।
খাদ্যসামগ্রী মধ্যে ছিল আলু ১০ কেজি, পিয়াজ ৫ কেজি, ছানা দেড় কেজি, ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, চাউল ৫ কেজি, লবণ ১ কেজি।
বিতরণ অনুষ্ঠানে হাওরতলা, ফতেহপুর, শেখপুর, গোয়াসপুর, নিয়াগুল সহ মোট ৫ টি গ্রামে ৭১২ টি পরিবারকে এ খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
Helpline - +88 01719305766