দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব : আব্দুল কাইয়ুম জালালী পংকী

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৭ ফেব্রু ২০২৫ ০৮:০২

দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব : আব্দুল কাইয়ুম জালালী পংকী

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সিসিকের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, পবিত্র মাহে রমজানে অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বিএনপি নেতাকর্মীরা মাহে রমজানের শুরুর পূর্ব থেকেই অসহায় পরিবারের পাশে থেকে খাদ্য সামগ্রী বিতরণ যাচ্ছে। তারই অংশ হিসেবে আব্দুর রহিম মতছির নিজ উদ্যোগে ২শ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করে এই পরিবারগুলোর মধ্যে হাসি ফুঁটিয়েছে। এটি তার একটি মহতি উদ্যোগ।

Manual5 Ad Code

তিনি বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ১১নং ওয়ার্ডের লালাদিঘীরপাড়ে বিশিষ্ট সমাজসেবী ও বিএনপি নেতা আব্দুর রহিম মতছির এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হুমায়ূন কবির শাহীন বলেন, সমাজের বিত্তবানদের উচিত দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা যদি একে অপরের প্রতি সহানুভূতিশীল হই, তবে সমাজে আর কেউ ক্ষুধার্ত থাকবে না। বক্তারা দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে শান্তি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে সবার প্রতি আহবান জানান।

Manual5 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, আরাফাত অপু, কামাল আহমদ শিমুল, ফাইজার, সোহানুর রহমান খোকন, সালাম, সাজিব সিংহ, তারেক আহমদ তারু, জুুনেদ আহমদ, রাহাত, রুকন হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ