একজন শিক্ষক জাতি গঠনের অন্যতম কারিগর : জেলা প্রশাসক

প্রকাশিত:বুধবার, ২৬ ফেব্রু ২০২৫ ১০:০২

একজন শিক্ষক জাতি গঠনের অন্যতম কারিগর : জেলা প্রশাসক

Manual2 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদ বলেছেন, একজন শিক্ষক জাতি গঠনের অন্যতম কারিগর। নাসিমা আক্তার চৌধুরী দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার শিক্ষা ও নৈতিকতা চর্চার আদর্শ শিক্ষার্থীদের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, শিক্ষকদের অবদান কোনো কিছু দিয়েই পরিমাপ করা সম্ভব নয়। তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করেন। আজকের এই সংবর্ধনা শুধু একজন ব্যক্তির জন্য নয়, বরং শিক্ষক সমাজের প্রতি আমাদের কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। আমি আশা করি, নাসিমা আক্তার চৌধুরী তার অভিজ্ঞতা ও জ্ঞান আগামী দিনগুলোতেও সমাজের উন্নয়নে কাজে লাগাবেন।

Manual2 Ad Code

শিক্ষক ও অভিভাবকদের যৌথ উদ্যোগে সিলেট সদর উপজেলার সরকারি কিন্ডার গার্টেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিন্ডার গার্টেন প্রাথমিক বিদ্যালয় কল্যাণ সমিতির সভাপতি আখতার বাবুল লিটন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম।

সংবর্ধিত অতিথির বক্তব্যে বিদায়ী প্রধান শিক্ষক নাসিমা আক্তার বলেন, বিদায়ী প্রধান শিক্ষক নাসিমা আক্তার চৌধুরী তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াই ছিল আমার প্রধান লক্ষ্য। এই বিদায় আমার জন্য আবেগের, তবে এই প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের প্রতি আমার ভালোবাসা চিরকাল অটুট থাকবে।

Manual7 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মারুফ আহমদ চৌধুরী, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার, সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার, দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার রোমান মিয়া। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন।

অভিভাবদের মধ্যে বক্তব্য রাখেন পিটিএ সভাপতি মুনশী ইকবাল, আব্দুর রাজ্জাক শামীম, আবু নওশাদ ও সাইফুর তালুকদার। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাজিফা রহমান ঊষা। সহকারী শিক্ষক ফাহমিদা পারভীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক কুমকুম ইয়াসমিন, রোমানা বেগম, সুলতান আহমদ, শর্মিলা রায় পপি, উম্মে সালমা বেগম, সঞ্চিতা দত্ত চৌধুরী, এলিন বেগম প্রমুখ।

Manual4 Ad Code

অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন প্রার্থনা শর্মা। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আরাফাত রহমান ও গীতা পাঠ করেন পুনম শর্মা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী প্রধান শিক্ষক নাসিমা আক্তার চৌধুরীকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। শিক্ষা ক্ষেত্রে তার অবদান স্মরণ করে বক্তারা তাকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ বিদায়ী প্রধান শিক্ষককে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ