শাহ আছদ আলী পীর (রহ.) দ্বীন প্রচারের পাশাপাশি সমাজসংস্কারে অবদান রেখেছেন : প্রিন্সিপাল লে. কর্নেল এম. আতাউর রহমান পীর (অব.)

প্রকাশিত:মঙ্গলবার, ২৫ ফেব্রু ২০২৫ ০৭:০২

শাহ আছদ আলী পীর (রহ.) দ্বীন প্রচারের পাশাপাশি সমাজসংস্কারে অবদান রেখেছেন : প্রিন্সিপাল লে. কর্নেল এম. আতাউর রহমান পীর (অব.)

Manual7 Ad Code

সুরমাভিউ:-  মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক লে. কর্নেল এম. আতাউর রহমান পীর (অব.) বলেছেন, শাহ আছদ আলী পীর একাধারে মরমি কবি, ওলিয়ে কামেল ও মানবতার সেবক ছিলেন। তাঁর পূর্বপুরুষ সুদূর আরব থেকে প্রায় ৫০০ বছর আগে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলায় এসেছিলেন। দ্বীন প্রচারের পাশাপাশি তিনি তাঁর রচিত ‘শহর চরিত’ ও ‘এবাদতে মগজ’ এর মাধ্যমে সংস্কারে অবদান রেখেছে। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব।

শাহ আছদ আলী পীর (রহ.)-এর ১২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ঈসালে সওয়াব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের ষোলঘরস্থ জামেয়া হাফিজিয়া দরগাহে এই ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

জামেয়ার কোষাধ্যক্ষ আব্দুর রব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ষোলঘর দ্বীনি সিনিয়র মডেল ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক ও সরকারি কলোনি জামে মসজিদের ইমাম আবু তাহির খালিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ এম পি হাইস্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা শামসুল হুদা।

Manual1 Ad Code

জামেয়ার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান পীর ও প্রধান হাফিজ মো. মোশাহিদ আলীর সঞ্চালনায় সভায় দুই জন শিক্ষার্থী আব্দুল্লাহ সারোয়ার ও আব্দুল্লাহ সাদিকে শিক্ষা সমাপনী সনদ ও পাগড়ি প্রদান করা হয়। ইসালে সওয়াব উপলক্ষে জামেয়ার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।

Manual1 Ad Code

বিভিন্ন বিষয়ে পুরস্কার প্রাপ্তরা হচ্ছে: আব্দুল্লাহ সারোয়ার, আব্দুল্লাহ সাদি, তামিম আহমদ, আরমান হোসেন, বায়জিদ হাসান, তাওহিদ আলমগীর পীর, এহসান রহমান, মাসুদুর রহমান, আশিকুর রহমান, মানসুরুল ইসলাম, সাদিকুর রহমান, তোফাজ্জল হোসেন, মেরাজুল হাসান, আব্দুল্লাহ মোঃ রিয়াদ ও আখলাক হাসান।

সভায় কার্যকরী কমিটির সদস্য এডভোকট আব্দুল মজাদ চৌধুরী ছাড়া উপস্থিত ছিলেন আব্দুল খালিক, এডভোকেট মাসুদুল হক সরদার, এডভোকেট জিয়াউর রহমান পীর, মুজিবুর রহমান, মতসিন আলীসহ জামেয়ার প্রাক্তন ছাত্রবৃন্দ।

আলোচনা সভা শেষে মিলাদ পাঠ ও শিরণী বিতরণের মাধ্যমে সভা সমাপ্ত করা হয়।

Manual6 Ad Code

উল্লেখ্য, জামেয়া হাফিজিয়া দরগাহে শাহ আছদ আলী পীর (রহ.) সুনামগঞ্জ জেলার ষোলঘর এলাকায় অবস্থিত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এ মাদ্রাসাটি হিফজুল কুরআনসহ ইসলামিক শিক্ষার বিভিন্ন শাখায় শিক্ষাদান করে থাকে। প্রতিষ্ঠানটি শাহ আছদ আলী পীর (রহ.)-এর স্মৃতি রক্ষার্থে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাঁর নামে পরিচালিত হয়। মাদ্রাসাটি স্থানীয় স¤প্রদায়ের মধ্যে ইসলামিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এ সংক্রান্ত আরও সংবাদ