২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ২২ ফেব্রু ২০২৫ ০৯:০২
সুরমাভিউ:- লতিফিয়া হিফজুল কুরআন মাদরাসা সিলেট এর ১০ বছরপূর্তি ও সবক প্রদান উপলক্ষ্যে আজ ২২ ফেব্রুয়ারি শনিবার বাদ জুহর দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।
মাদরাসা পরিচালনা পর্ষদ এর ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান এর সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক হাফিয মাওলানা নজীর আহমদ হেলাল এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মাওলানা আব্দুর রকীব, ভুরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার বড় হুজুর আলহাজ্জ হাফিয আব্দুস শহীদ, হলিয়ার পাড়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসার প্রিন্সিপাল ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা জামিল আহমদ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এম কবির আহমদ, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক হাফিজ কাওছার আহমদ সাজু, মাদরাসার দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী হাফিজ কারী এমদাদুল হক, বায়তুল জামে মসজিদের মুতাওয়াল্লী আলহাজ্জ জাহেদুর রহমান, সেক্রেটারি মোহাম্মদ তালিমুল ইসলাম।
মাদরাসা পরিচালনা পর্ষদ এর সদস্য কারী এম সামছুদ্দীন এর পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদ সদস্য মোহাম্মদ ফরহাদ খান, মোহাম্মদ জসিম উদ্দিন, মাদরাসার শিক্ষক হাফিজ আতিকুর রহমান, মাওলানা মামুনুর রশীদ, হাফিজ আখতার হোসেন, হাফিজ মতিউর রহমান, হাফিজ আবদুল মজিদ চৌধুরী, হাফিজ কুতুব উদ্দিন, হাফিজ রাশেদুজ্জামান রকীব, তালামীযে ইসলামিয়া’র সিলেট সদর পশ্চিম উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাইফ, মাহবুব হাসান বুলবুল, সাবেক ছাত্র হাফিজ আমিরুল ইসলাম, হাফিজ আহমেদ লতিফ, হাফিজ আবু সালেহ মোঃ কিবরিয়া, হাফিজ সৈয়দ ফারহান আহমদ, হাফিজ নাবিল আহমদ, হাফিজ আরিফুল আমিদ, মোঃ শিহাব উদ্দিন শাহান প্রমুখ।
Helpline - +88 01719305766