২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ২১ ফেব্রু ২০২৫ ০৯:০২
সুরমাভিউ:- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে আগামীকাল শনিবার বিকাল ৩টায় দরগা গেইটস্হ মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে এক কর্মীসভা অনুষ্ঠিত হবে।
কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান, বক্তব্য রাখবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সম্পাদকমন্ডলীর সদস্য নিখিল দাস। কর্মীসভা শেষে মিছিল অনুষ্ঠিত হবে।
বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এক যুক্ত বিবৃতিতে আগামীকালকের কর্মীসভা সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
Helpline - +88 01719305766