১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ১৫ নভে ২০২৪ ১০:১১
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:- হবিগঞ্জের মাধবপুরে পৌর যুবদল নেতা মোঃ সিরাজুল ইসলামের উপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা মোঃ বিল্লাল মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে পৌর এলাকার ১নং ওয়ার্ডের পূর্ব মাধবপুর গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে।
বৃহস্পতিবার (১৪-নভেম্বর) সন্ধ্যায় মাধবপুর থানার এস.আই সাইদুল রহমান ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এর আগে ১০ নভেম্বর সন্ধ্যায় তুচ্চ বিষয় নিয়ে যুবদল নেতা সিরাজুল ইসলাম ও লোকজনের সাথে বাক-বিতন্ডা হয় যুবলীগ বিল্লাল মিয়া। পরে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গুরুত্বর আহত অবস্থায় যুবদল নেতা সিরাজুল ইসলাম ও শ্রমিক দল নেতা এমরানক ব্রাহ্মনবাড়ীয়া সদর আধূনিক হাসপাতালে ভর্তি করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনর্চাজ আব্দুল্লা আল মামুন জানান-এ ঘটনায় সিরাজ মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত বিল্লাল মিয়া এজাহার নামীয় আসামী।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | |||||
| ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | |
| ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ |
| ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
| ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ |
| ৩১ | ||||||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766