হবিগঞ্জে ছাত্রজনতার ওপর হামলা গ্রেফতার ২

প্রকাশিত:Wednesday, 13 Nov 2024 08:11

হবিগঞ্জে ছাত্রজনতার ওপর হামলা গ্রেফতার ২

Manual6 Ad Code
নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় ছাত্র জনতার ওপর হামলা মামলায় মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ (৪৭) কে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে থানার উপ-পরিদর্শক এসআই সজলসহ একদল পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

আব্দুস সামাদ উপজেলার সাবেক কমান্ডার ও পৌর শহরের হাতুন্ডা বিলপাড় এলাকার মৃত আব্দুল বারিকের পুত্র। এছাড়াও একই মামলায় আসাদুল ইসলাম মোহন নামে আরেক সেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের সমাধারণ সম্পাদক ও ফুলপুর গ্রামের বাসিন্দা।

Manual1 Ad Code

এ তথ্য নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম। এরআগে ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন প্রাক্তণ সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছিলেন। সালেক মিয়া এ মামলার এজাহারনামীয় আসামি।

চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) লিটন রায় জানান, নতুন ব্রিজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় ব্যারিস্টার সুমনসহ মোট ৮ আসামি গ্রেপ্তার হলো। মামলায় চুনারুঘাট পৌরসভার প্রাক্তন মেয়র, ৬ জন ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে এ মামলায় আসামি করা হয়।

বাদীর অভিযোগ, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোল চত্বরে লোকজন জড়ো হতে থাকলে সেখানে ছাত্র-জনতার ঢল নামে। ব্যারিস্টার সুমনের নির্দেশে বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা ছাত্র জনতার ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। আন্দোলনকারীদের ওপর তারা দেশীয় অস্ত্র। নিয়ে হামলা করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ নানা শ্রেণি পেশার অসংখ্য মানুষ আহত হয়।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ