হবিগঞ্জে পাগল কুকুরে কামড়ে আহত- ৫০

প্রকাশিত:Wednesday, 13 Nov 2024 02:11

হবিগঞ্জে পাগল কুকুরে কামড়ে আহত- ৫০

Manual5 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জ শহরে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশিরভাগ লোকজনই হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Manual3 Ad Code

মঙ্গলবার(১২ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের গার্নিংপার্ক, কোর্ট মসজিদ ও জেলা প্রশাসনের কার্যলয়ের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে। সদর  হাসপাতালে যারা চিকিৎসা নিয়েছে তারা হলেন- রিমেশ্বর সরকার, তারমিন আহমেদ, মতিন, সাইফ, স্বপন মিয়া, আবুল কাশেম, ফেরদৌস, সুফলা আক্তার, ফজলে মাহমুদ, শ্যামল সুত্রধর, মাহিদ, ইমরান, রেজওয়ান আহমেদ, রিদয় আহমেদ, জিহাদুল ইসলাম, সোহেল মাহমুদ, স্মিতা রায়, সেলিম মিয়া, জিসান আহমেদ, হামিদুর রহমান।

আহতরা জানান- হঠাৎ করে একটি পাগলা কুকুরের দল মানুষ দেখলেই কামড়াতে শুরু করে। কুকুরের কামড় থেকে বাঁচতে অনেকেই দোকান পাঠ ও বাসা বাড়িতে গিয়ে আশ্রয় নেয়।

Manual4 Ad Code

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. মিঠুন রায় জানান- কুকুরের কামড়ে যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। তিনি বলেন- চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহতদের নিতে হবে ভ্যাকসিন।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ