হবিগঞ্জে পৌর বিএনপির সভাপতি গোলাপ খানের উপর হামলা

প্রকাশিত:সোমবার, ১১ নভে ২০২৪ ০৮:১১

হবিগঞ্জে পৌর বিএনপির সভাপতি গোলাপ খানের উপর হামলা

Manual4 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জের মাধবপুর পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খান স্ব-শস্ত্র হামলার স্বীকার হয়েছেন। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে ব্রাহ্মনবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

এ সময় তাকে বাচাঁতে পৌর বিএনপির নেতা সিরাজ মিয়া (৪৫), শ্রমিক দলের নেতা এমরান মিয়া (৩৫), মোঃ মনির মিয়া (২০) ও শাহিন মিয়া (২০) এগিয়ে আসলে প্রতিপক্ষের হামলায় তারাও আহত হন।

Manual3 Ad Code

আহত বিএনপির সভাপতি গোলাপ খাঁন জানান, রবিবার (১০ নভেম্বর) ফ্যাসিষ্ট আওয়ামীলীগের নেতাকর্মীরা সকালে মিছিল দেয়ার প্রস্ততি নিলে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে উপজেলা সদরে অবস্থান নেন এবং মিছিল করেন। এতে তারা ক্ষুদ্ধ হয়। রাত প্রায় ৭টার দিকে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মসজিদে নামায পড়তে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। হামলাকারীরা তার কাছে রক্ষিত ২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় গোলাপ খানের শোর-চিৎকারে পৌর বিএনপির সদস্য সিরাজ মিয়া ও এমরান মিয়া এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ