একেকটি সভাই প্রমাণ করে হবিগঞ্জে বিএনপি কত শক্তিশালী – জিকে গউছ

প্রকাশিত:Saturday, 09 Nov 2024 10:11

একেকটি সভাই প্রমাণ করে হবিগঞ্জে বিএনপি কত শক্তিশালী – জিকে গউছ

Manual4 Ad Code

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জে বিশাল বর্নাঢ্য র‌্যালী করেছে জেলা বিএনপি।

শুক্রবার (৮ নভেম্বর)বিকাল সাড়ে ৪টার দিকে হবিগঞ্জ পৌরসভা মাঠ থেকে র‌্যালীটি শুরু করে সারা শহর প্রদক্ষিণ করে। প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই র‌্যালীতে হাজার হাজার মানুষ ব্যানার, ফেস্টুন ও ব্যান্ডপার্টি নিয়ে র‌্যালীতে অংশ গ্রহন করে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ জি কে গউছ র‌্যালীতে নেতৃত্ব দেন। র‌্যালীতে অংশ গ্রহন করতে বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পৃথক পৃথক মিছিল নিয়ে পৌরসভা মাঠে সমবেত হয়। সারা শহরই যেন মিছিলের নগরীতে পরিণত হয়। এর আগে পৌরসভার মাঠে র‌্যালী শুরুর প্রাক্কালে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ।

Manual3 Ad Code

জি কে গউছ বলেন, বিএনপি অত্যন্ত সুসংগঠিত একটি দল। বিএনপিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। বিএনপির প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমরা মাঠে ছিলাম, আন্দোলনে ছিলাম, জেলে ছিলাম। বিএনপিকে ভয় দেখিয়ে কোন লাভ নেই। আন্দোলনে বিএনপি সফল হয়েছে, রাষ্ট্র পরিচালনায়ও বিএনপি সফল ছিল। এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। তাই ৭ নভেম্বরের চেতনায় আমাদের উদ্বুদ্ধ হয়ে এ দেশের স্বার্বভৌমত্বকে রা করতে হবে। মনে রাখতে হবে ঐক্যের কোন বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। হাজার হাজার মানুষের উপস্থিতিতে একেকটি সভাই প্রমাণ করে হবিগঞ্জ জেলায় বিএনপি কত শক্তিশালী। আজ আবারও সেটি প্রমাণিত হয়েছে।

Manual1 Ad Code

র‌্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম, ইসলাম তরফদার তনু ও হাজী এনামুল হক, এডভোকেট আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা রফিক, এম জি মোহিত, গিরেন্দ্র চন্দ্র রায় প্রমুখ।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ