|
প্রকাশিত:Thursday, 31 Oct 2024 08:10
বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের জাতীয় পার্টির কর্মীরা আক্রমণ করেছে, আর এ কারণেই তাদের নিশ্চিহ্ন করতে বিজয়নগর যাচ্ছে সারজিস ও হাসনাত আব্দুল্লাহরা। এমনটাই দুজন নিজেদের ফেসবুকে জানিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুকে লিখেছেন, জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে,অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।
এরপরে তাদের প্রতিহত করার একটি ঘোষণা দেন। এ সময় সকলকে রাজু ভাস্কর্যে আসার আহ্বান জানান। তিনি লিখেছেন, রাজু ভাস্কর্য থেকে ৭.৩০ এ মিছিল নিয়ে আমরা বিজয়নগরে মুভ করবো। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।
নিশ্চিহ্ন করার কথা এরপর সারজিস আলমও জানান। তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের আঘাত করেছে,অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে আমরা বিজয়নগরে যাচ্ছি। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।
প্রথমে বিজয়নগর অভিমুখে রওনা দেওয়ার কথা সাড়ে ৭টায় বললেও পরে তারা জানায় সাড়ে ৯টায় রওনা হবেন।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766