হবিগঞ্জে চার ছাত্রলীগ কর্মী গ্রেফতার

প্রকাশিত:সোমবার, ২৮ অক্টো ২০২৪ ০৮:১০

হবিগঞ্জে চার ছাত্রলীগ কর্মী গ্রেফতার

Manual7 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, লাখাই ও মৌলভী বাজারে পৃথক স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিবরোধি ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত পৃথক মামলায় ৪ ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual5 Ad Code

রোববার (২৭ অক্টোবর) পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

Manual1 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার কুতুবের চক গ্রামের কাউছার মিয়ার ছেলে ইপ্তি মিয়া (২২), লাখাই উপজেলার করাব গ্রামের ফজলুর রহমানের ছেলে ছাদেকুর রহমান (২৮), একই উপজেলার রাঢ়িশাল গ্রামের ফরিদ মিয়ার ছেলে আমিন ইসলাম জুয়েল ওরফে নুরুল ইসলাম (২৯) ও চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং উপজেলার নোয়ানী গ্রামের আব্দুল মন্নানের ছেলে সাজিদ মিয়া।

পুলিশ সূত্র জানায়, লাখাইয়ে গ্রেপ্তারকৃত ছাদেকুর রহমান ও নুরুল ইসলাম গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার আসামি। গত ৮ সেপ্টেম্বর হবিগঞ্জ শহরতলীর আলমপুর গ্রামের মোশাহিদ মিয়া ৫৮ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন। এছাড়া ২২ আগষ্ট শায়েস্তাগঞ্জ রেল পার্কিং এলাকায় ছাত্রদল কর্মীর উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ইপ্তি মিয়াকে গ্রেফতার করা হয়। একই দিন বিকেলে মৌলভীবাজার জেলা সদর থেকে মৌলভীবাজার পুলিশ সাজিদ মিয়াকে আটক করে। খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই লিটন রায়সহ একদল পুলিশ থাকে চুনারুঘাট থানায় নিয়ে আসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শায়েস্থাগঞ্জে হামলা-ভাংচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, গত ২১ অক্টোবর শায়েস্তাগঞ্জ রেল পার্কিংয়ে ছাত্রদল কর্মী নূরে আলম স্বাধীনের ওপর হামলার অভিযোগে পরদিন মামলা দায়ের করা হয়। ইপ্তি মিয়া এ মামলার এজাহার নামীয় আসামি।

Manual8 Ad Code

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, গ্রেপ্তারের পর রোববার বিকেলে ছাদেকুর ও নুরুলকে হবিগঞ্জ সদর মডেল থানায় স্থানান্তর করা হয়েছে। সেখান থেকে কারাগারে পাঠানো হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ