১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ২৫ অক্টো ২০২৪ ০৫:১০
নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:- হবিগঞ্জে র্যাবের পৃথক অভিযানে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯। র্যাব জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার বড়ধলীয়া গ্রামের তেমুনিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- নরসিংদী জেলার সদর উপজেলার বিলাসদী গ্রামের ওসমান ভূইয়ার ছেলে মাহফুজ ভুইয়া (২৯) ও একই গ্রামের শফি মোল্লার ছেলে সোহাগ (২৮)।
এছাড়াও অপর একটি অভিযানে শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হুসেন আল বাদশা (৩৬) চুনারুঘাট উপজেলার গনকিরপাড় এলাকার মতলিব মিয়ার ছেলে।
র্যাব আরও জানায়, গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | |||||
| ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | |
| ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ |
| ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
| ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ |
| ৩১ | ||||||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766