১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ২১ অক্টো ২০২৪ ০৯:১০
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সোমবার উপজেলার নিশাপট গ্রামে মেয়ের বিয়েকে কেন্দ্র করে হান্নান মিয়ার পরিবারে চলছিল ধুমধাম আয়োজন। বিয়ের প্রস্তুতি প্রায় সম্পন্ন। আত্মীয়-স্বজনের উপস্থিতিতে সরগরম পুরো বাড়ি। শুধু বিয়ের সানাই বেজে উঠার অপেক্ষায় সবাই। ঠিক তখনই বেসে উঠে বেদনার চিন্ন। বিয়ের আগের রাতে অর্থ্যাৎ গতকাল রোববার রাতে মোটর সাইকেল দূর্ঘটনায় মারা যান হান্নান মিয়ার ছেলে নাঈম মিয়া। নিজেদের বাড়িতে বেড়াতে আসা মামা জসিম মিয়াকে শৈলজুড়া গ্রামে পৌছাতে মোটর সাইকেলে রওয়ানা দেন নাঈম। পথিমধ্যে ফরিদপুর গ্রামস্থ দেউন্দি সড়কের ব্রীজের কাছে যাওয়া মাত্রই সামন দিকে আসা একটি বাইকেলের সাথে তাদের মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে নাঈমের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় মোটর সাইকেল আরোহী জসিম মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
Helpline - +88 01719305766