হবিগঞ্জে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত:রবিবার, ২০ অক্টো ২০২৪ ০৬:১০

হবিগঞ্জে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যা

Manual2 Ad Code

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জের চুনারুঘাটে মোবাইল ফোন চালাতে বারণ করায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে নাহিদ (১১) নামে এক মাদ্রাসার শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে উপজেলার রাণিগাও ইউনিয়নের কালেঙ্গা পুর্ব ঠিলার জয়নাল আবেদিন বাবুর্চির ছেলে। পরিবারের অভিযোগ না থাকায় শনিবার (১৯ অক্টোবর) তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করা হয়। এর আগে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নাহিদ মিয়া গত শুক্রবার রাতে মোবাইল নিয়ে খেলা করছিলো নাহিদ তখন তার মা মোবাইল ফোন চালাতে বারণ করেন।

মায়ের বকা খেয়ে ক্ষোভে অভিমান করে বসত ঘরের বারান্দায় লোহার রডের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্নহত্যা করে। নাহিদ কালেঙ্গো দারুল কোরআন মাদরাসার ৪র্থ শ্রেণির ছাত্র।

Manual4 Ad Code

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কবির হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় শনিবার বিকলে এডিএমের আদেশক্রমে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ