১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ০৬ অক্টো ২০২৪ ০৯:১০
নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:- বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- এমন কোনো অপকর্ম নেই যা শেখ হাসিনা করেন নাই। তিনি বার বার জাতিকে বোকা বানানোর চেষ্টা করেছেন, জাতিকে ধোঁকা দিয়েছেন, মানুষের ভোটের অধিকার কেরে নিয়েছেন, মানুষের বাক-স্বাধীনতা হরণ করেছেন। কিন্তু শেষ পরিণতি শেখ হাসিনার ভালো হয়নি। তাকে জনরোষে দেশ ছেড়ে পালাতে হয়েছে।
তিনি শনিবার(৫ অক্টোবর) বিকালে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে হবিগঞ্জ জেলা জিসাসের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় জি কে গউছ আরো বলেন- ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার কবল থেকে বাংলাদেশকে মুক্ত করা হয়েছে। দেশ এখন অন্তর্বর্তীকালিন সরকার পরিচালনা করছে। দেশের এই অবস্থায় জিসাসের নেতাকর্মীদেরকে কোনো বিতর্কে জড়ানো যাবে না। জিসাসের নেতাকর্মীদেরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে। সব ধরনের অপকর্ম থেকে নিজেদেরকে দুরে রাখতে হবে। আওয়ামীলীগের পরিণতি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তা না হলে আমাদেরকেও এই পরিণতি ভোগ করতে হবে।
জেলা জিসাসের সভাপতি আব্দুল আওয়াল মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিসাসের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদা গোলজার ইভা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসাসের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, সহ সভাপতি ইফতিকার উদ্দিন ফকির, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন ও ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ জাহাঙ্গীর আলম।
সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুর রহমান কাজল, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা জিসাসের সহ সভাপতি রুবেল রানা, তাউছ মিয়া, জামাল আহমেদ ও আব্দুস শহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক, পারভেজ আহমেদ, রাসেল মিয়া, খলিল মিয়া, মোঃ জামাল, আবুল কালাম, হারুনুর রশিদ, জামাল উদ্দিন সৌরভী, চাদ সুলতানা, মনিরুল ইসলাম, আঙ্গুর মিয়া, শাবানা আক্তার, আব্দুল কাদির প্রমুখ।
Helpline - +88 01719305766