হবিগঞ্জে আওয়ামী লীগ নেতা শঙ্খ শুভ্র রায় গ্রেফতার

প্রকাশিত:Thursday, 03 Oct 2024 07:10

হবিগঞ্জে আওয়ামী লীগ নেতা শঙ্খ শুভ্র রায় গ্রেফতার

Manual6 Ad Code
নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শঙ্খ শুভ্র রায়কে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জের দেউন্দি রোড থেকে র‌্যাব তাকে আটক করে। রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করলে পুলিশ তাকে গ্রেফতার দেখায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, শঙ্খ শুভ্র রায় গতকাল বিকেলে শায়েস্তাগঞ্জের দেউন্দি রোডে (ফারদিন-মারদিন রেস্টুরেন্টের পাশে) অবস্থান করছিলেন। র‌্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা সেখান থেকে তাকে আটক করেছে। সন্ধ্যায় থানায় হস্তান্তরের পর গ্রেফতার দেখানো হয়।

Manual7 Ad Code

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২ ও ৪ আগস্ট হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় শঙ্খ শুভ্র রায় আসামি।

Manual7 Ad Code

ওসি আরও জানান, বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে এবং সাতদিনের রিমান্ড আবেদন করা হবে।

Manual2 Ad Code

শঙ্খ শুভ্র রায় হবিগঞ্জ মটর মালিক গ্রুপ ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ