১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ০২ অক্টো ২০২৪ ১১:১০
নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:- হবিগঞ্জের আজমিরীগঞ্জে খালে ভাসমান অবস্থায় সুজন রবি দাস (৪৫) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২অক্টোবর) দুপুরে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের সৌলরীর কাদিরপুর জয়নগর সংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় সুজন রবি দাসের মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত সুজন রবিদাস জেলার বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের মৃত চিরতন রবিদাসের পুত্র।
তবে তিনি দীর্ঘদিন যাবত স্ত্রী সন্তানদের নিয়ে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের সৌলরীর জয়নগর এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে সুজন তার বোনের বাড়ির একটি বিয়ের অনুষ্ঠান থেকে কাদিরপুরের তার নিজ বাড়িতে ফিরে আসেন। মঙ্গলবার সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে রাতে আর ঘরে ফেরেনি সুজন। বুধবার দুপুরে সৌলরী মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী টিফিনে বাড়ি ফেরার পথে একটি মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়দের অবগত করেন। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগীতায় মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুল বলেন, স্থানীয়দের মাধ্যমে ভাসমান মরদেহের বিষয়টি জানতে পেরেছি। সুজনের পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন।
জমিরীগঞ্জ থানার (ওসি) এ.বি.এম মাঈদুল হাছান বিষয়টি নিশ্চিত করেন।
Helpline - +88 01719305766