ঢাকায় ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার ৫৫ দিন পর হবিগঞ্জের কারিমুল ইসলামের মৃত্যু

প্রকাশিত:Tuesday, 01 Oct 2024 08:10

ঢাকায় ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার ৫৫ দিন পর হবিগঞ্জের কারিমুল ইসলামের মৃত্যু

Manual6 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আরও এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম কারিমুল ইসলাম (২০)। সে হবিগঞ্জের লাখাই উপজেলার পশ্চিম রুহিতনশী গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। কারিমুল ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য ছিল।

Manual8 Ad Code

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Manual1 Ad Code

বিষয়টি নিশ্চিত করে নিহতের নানা জিল্লুর রহমান জানান, কারিমুল ইসলাম ঢাকায় থাকতো। সেখানে সে নতুন ব্যবসা শুরু করেছিলো। ইসলামী ছাত্র আন্দোলনের একজন সদস্য ছিলো। শুরু থেকেই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে সে। গত ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে বুক, মুখ ও হাতে গুলিবিদ্ধ হয় কারিমুল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গত কয়েকদিন ধরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। গতকাল সোমবার ভোরের দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ময়নাতদন্ত শেষে মরদেহ লাখাই উপজেলার রুহিতনশী গ্রামে নিয়ে আসার কথা রয়েছে।

Manual1 Ad Code

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, ময়না তদন্ত শেষে লাশটি আজ মঙ্গলবার সকালে বাড়ীতে আনা হবে বলে জানা গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ