হবিগঞ্জে রেজা কিবরিয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

প্রকাশিত:রবিবার, ২৯ সেপ্টে ২০২৪ ০৬:০৯

হবিগঞ্জে রেজা কিবরিয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

Manual2 Ad Code

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাকে মেয়র আলহাজ্ব জি কে গউছের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য অপপ্রচারের প্রতিবাদে শহরে ঝাড়ু মিছিল করা হয়েছে।

Manual7 Ad Code

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের প্রধান সড়কে সাধারণ জনতা এ মিছিল করে। শায়েস্তানগর থেকে মিছিলটি শুরু করে কোর্ট মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় এক পথসভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

সভায় বক্তব্য রাখেন মামুনুর রশিদ মামুন, শাহ মোহাম্মদ মুসলিম, এনামুল হক খান, কামাল খান, মামুন আহমেদ, আব্দুল হান্নান, সিরাজুল ইসলাম, জোনায়েদ আহমেদ, আক্কাস আলী, হারিছ মিয়া, গোলাপ খান, আনোয়ার আলী, আনিসুজ্জামান চৌধুরী জেবু, ইকবাল মিয়া, শাহজাহান মিয়া, শাহিদ মিয়া, বাদল মিয়া, ওলিদ মিয়া, মেরাজ আহমেদ, জাকির মিয়া, আব্দুল হাই, শামীম মিয়া, সুজন মিয়া, রুহুল আমিন, আকবর আলী, সুরত আলী, রহমত আলী, রিফাত চৌধুরী, নাসির উদ্দিন, আলামিন তালুকদার, জয়নাল আবেদীন, মাহবুবুল আলম, শাহ শাহান, আবুল কালাম, আব্দুস সালাম, সেলিম মিয়া, হাজী জামাল, আব্দুল মতিন সরদার, ফারুক মিয়া, মোহাম্মদ আলী, আলখাছ মিয়া, আমজাদ হোসেন, গাজী রিপন প্রমুখ।

Manual7 Ad Code

সভায় বক্তারা বলেন, ১/১১ এর সময় বিনা অপরাধে তৎকালীন এক সেনা কর্মকর্তার ষড়যন্ত্রের শিকার হয়ে গ্রেপ্তার হয়েছিলেন জি কে গউছ। পরবর্তীতে তৎকালীন সরকারের আমলে দেওয়া সবগুলো মিথ্যা মামলা থেকে তিনি খালাস পেয়েছেন। সেই ১/১১ এর প্রেতাত্মাদের ষড়যন্ত্রে আবারও ড. রেজা কিবরিয়া হবিগঞ্জের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব জি কে গউছের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ সংক্রান্ত আরও সংবাদ