সীমান্ত থেকে আ. লীগ নেতা আটক

প্রকাশিত:সোমবার, ১৬ সেপ্টে ২০২৪ ০৬:০৯

সীমান্ত থেকে আ. লীগ নেতা আটক

Manual1 Ad Code

ভারতের পালিয়ে যাওয়ার সময় কুমিল্লা সীমান্ত এলাকা থেকে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এম শাহাবুদ্দিন মোল্লাকে আটক করেছে বিজিবি। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, আজ দুপুর ১২টায় বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) আওতাধীন বিবির বাজার আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এম এম শাহাবুদ্দিন মোল্লা (৬৫) নামক এক বাংলাদেশি সন্দেহজনকভাবে চলাফেরা করায় বিজিবি তাকে আটক করে।

Manual7 Ad Code

পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি।

Manual2 Ad Code

অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশ্যে তিনি ওই এলাকায় ঘোরাফেরা করেছিলেন বলে জানান। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Manual1 Ad Code