বাড়ল ডলারের দাম

প্রকাশিত:সোমবার, ১৯ আগ ২০২৪ ০৯:০৮

বাড়ল ডলারের দাম

Manual1 Ad Code

বৈদেশিক মুদ্রাবাজারে তারল্য বাড়ানোর উদ্যোগ হিসেবে আন্তব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্যান্ড ১ শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করা হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে ডলারের দাম ১১৮ টাকা থেকে বেড়ে এখন ১২০ টাকায় লেনদেন হবে। এর আগের ক্রলিং পেগ ব্যবস্থায় ডলারের মধ্যবর্তীর দাম ছিল ১১৭ টাকা, যা এক টাকা বেশি অর্থাৎ ১১৮ টাকায় লেনদেন হতো।

Manual7 Ad Code

রবিবার (১৮ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে আজ-কালের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করা হবে বলে জানা গেছে।

Manual1 Ad Code

সার্কুলারটি যেদিন জারি করা হবে ওই দিন থেকেই এই দর কার্যকর করা হবে।

Manual1 Ad Code