সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেপ্তার

প্রকাশিত:মঙ্গলবার, ১৩ আগ ২০২৪ ০৯:০৮

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেপ্তার

Manual1 Ad Code

শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ডিএমপি কমিশনার মাইনুল হাসান দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

মাইনুল হাসান আরও জানান, নিউমার্কেট থানার একটি মামলায় আজ বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual2 Ad Code

পুলিশ জানায়, দুজনে মঙ্গলবার সন্ধ্যার দিকে নৌকায় করে বুড়িগঙ্গা নদী পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় পুলিশ তাদের আটক করে। ধারণা করা হচ্ছে, তারা নদী পাড়ি দিয়ে অন্য কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মূলত মন্ত্রী পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে করে চলে যান।

Manual4 Ad Code

আইনজীবী আনিসুল হক ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা) থেকে নির্বাচন করে আ.লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। ওইবারই তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।

সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা ছিলেন।

Manual8 Ad Code

২০১৮ সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা-১ আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, আ.লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়।

Manual7 Ad Code