এটা আবু সাঈদের বাংলাদেশ, কোনো ভেদাভেদ নেই: ড. ইউনূস

প্রকাশিত:শনিবার, ১০ আগ ২০২৪ ০১:০৮

এটা আবু সাঈদের বাংলাদেশ, কোনো ভেদাভেদ নেই: ড. ইউনূস

Manual4 Ad Code

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এটা আবু সাঈদের বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই আবু সাঈদ। আবু সাঈদের মা সবার মা।

Manual8 Ad Code

শনিবার (১০ আগস্ট) সকালে হেলিকপটারযোগে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে যান ড. ইউনূস। এরপর কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে যান তিনি। সেখানে আবু সাঈদের কবর জিয়ারতের পর কথা বলেন তার পরিবারের সদস্যদের সঙ্গে।

Manual5 Ad Code

এ সময় প্রধান উপদেষ্টা আরও বলেন, এখানে যারা আছে (আবু সাঈদের পরিবার) তাদের রক্ষা করতে হবে। তার মা আছে, বোন আছে, তাদের রক্ষা করতে হবে।

এদিকে শুক্রবার থেকেই ড. ইউনূসের আগমন ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে ওই এলাকায়। সেনাবাহিনীর সদস্যসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা সেখানে অবস্থান করছেন। তবে পুলিশের উপস্থিতি লক্ষ করা যায়নি।

Manual8 Ad Code

কবর জিয়ারত ও আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাবেন তিনি। এরপর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত রোগীদের দেখতে যাবেন ড. ইউনূস।