১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ০৪ আগ ২০২৪ ১২:০৮
অসহযোগ আন্দোলন ঘিরে মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দুজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক ।নিহতদের বয়স ২২-২৫ বছরের মতো।
রবিবার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে প্রায় ১২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ঘটে। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছিলো, তখনও সংঘর্ষ চলছে। নিহতদের বয়স ২২-২৫ বছর। আহতদের অধিকাংশের বয়স ২০-২৫ বছরের মধ্যে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো. আবু হেনা জামাল ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনো নিহত দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
Helpline - +88 01719305766