এমপি আজীম হত্যা: ঢাকার মামলার তদারক কর্মকর্তা হঠাৎ বদলি

প্রকাশিত:মঙ্গলবার, ০৪ জুন ২০২৪ ০১:০৬

এমপি আজীম হত্যা: ঢাকার মামলার তদারক কর্মকর্তা হঠাৎ বদলি

Manual4 Ad Code

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে অপহরণের পর হত্যার ঘটনায় ঢাকায় হওয়া মামলার অন্যতম তদারক কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহিদুর রহমানকে হঠাৎ বদলি করা হয়েছে।

Manual1 Ad Code

রোববার পুলিশ সদরদপ্তরের আদেশে তাঁকে বদলি করে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয়েছে। মামলাটির তদন্তের জন্য বর্তমানে নেপালে অবস্থান করছেন তিনি।

একই প্রজ্ঞাপনে আরও ১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। এ ছাড়া ১২ সহকারী পুলিশ সুপারকে বদলি করেছে পুলিশ সদরদপ্তর। শাহিদুর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের এডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Manual8 Ad Code

এমপি আজীমকে অপহরণের পর হত্যার মামলা তদন্তের জন্য ঢাকার ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে কলকাতায় গিয়েছিলেন শাহিদুর রহমান। সেখান থেকে ফেরার পর তদন্তের কাজে হারুনের নেতৃত্বে নেপালে যান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।

Manual1 Ad Code

চাঞ্চল্যকর এই মামলার তদন্ত চলাকালে শাহিদুর রহমানের বদলিকে ঘিরে নানা গুঞ্জন তৈরি হয়েছে। তাঁর বদলির কারণ খুঁজছেন অনেকেই। তবে পুলিশ সদরদপ্তর বলছে, এটা নিয়মিত বদলি।

Manual1 Ad Code

ডিবির কেউ কেউ বলছেন, হয়তো বদলির তালিকা আগেই হয়েছিল; যেটার প্রজ্ঞাপন রোববার হয়েছে। আজীম ঝিনাইদহের যে আসনের এমপি, সেই এলাকায় শাহিদুরের বাড়ি। এ কারণেও বদলি হতে পারে কিনা আলোচনা চলছে