কারা গিয়ে তাকে বিমানে তুলে দিয়েছে, অন্ধকারে ঢিল ছুড়বেন না

প্রকাশিত:রবিবার, ০২ জুন ২০২৪ ০২:০৬

কারা গিয়ে তাকে বিমানে তুলে দিয়েছে, অন্ধকারে ঢিল ছুড়বেন না

Manual4 Ad Code

সরকারের সহায়তায় বেনজীর আহমেদ বিদেশে পালিয়েছেন বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের দাবির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখেছেন। তিনি বলেন, সরকারের কারা গিয়ে তাকে (বেনজীর) বিমানে তুলে দিয়েছে? কোন অথরিটি গিয়ে তাকে তুলে দিয়েছে? অন্ধকারে ঢিল ছুড়বেন না।

Manual1 Ad Code

রোববার (২ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

Manual5 Ad Code

ওবায়দুল কাদের বলেন, বেনজীর আহমেদ যদি দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে দেশে ফিরে আসতেই হবে। বিষয়টি দুদক তদন্ত করছে। এটা একটা প্রক্রিয়া। সরকার আগবাড়িয়ে কিছু করতে পারে না।

তিনি বলেন, তদন্ত-মামলা-গ্রেপ্তার – সবকিছুর একটা আইনি প্রক্রিয়া আছে। সরকার এখানে দুদককে ডিঙিয়ে আগ বাড়িয়ে কেন ব্যবস্থা নেবে? সরকারের দুর্নীতিবিরোধী যেসব সংস্থা আছে, তাদের কোনো ব্যর্থতা থাকলে তারও বিচার হবে।

Manual1 Ad Code

বিএনপির আমলে দেশ থেকে টাকা পাচারের সংস্কৃতি শুরু হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, তারা ক্ষমতায় এলে তাদের নেতারা অবৈধভাবে টাকা উপার্জনের মহোৎসবে মেতে ওঠে। এটা দেশে ও বিদেশে প্রতিষ্ঠিত সত্য। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পায়। পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়।