রমজানে ব্যাংকে লেনদেন চলবে ৫ ঘণ্টা

প্রকাশিত:মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪ ০৬:০৩

রমজানে ব্যাংকে লেনদেন চলবে ৫ ঘণ্টা

Manual6 Ad Code

আসন্ন পবিত্র রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময়সূচি অনুযায়ী- রমজান মাসজুড়ে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল সাড়ে নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত। সেই হিসাবে রমজানে ব্যাংকে বিরতিহীনভাবে লেনদেন চলবে পাঁচ ঘণ্টা।

Manual7 Ad Code

মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।

Manual5 Ad Code

সার্কুলারে উল্লেখ করা হয়, দেশের সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।

সাধারণত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয় এবং ব্যাংকের অফিসিয়াল কার্যাবলী সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান থাকে।

রমজান মাস শেষ হওয়ার পরে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়।

Manual7 Ad Code