রাজধানীর ওয়ারীতে পেশওয়ারাইন রেস্টুরেন্টে আগুন

প্রকাশিত:শনিবার, ০২ মার্চ ২০২৪ ১২:০৩

রাজধানীর ওয়ারীতে পেশওয়ারাইন রেস্টুরেন্টে আগুন

Manual5 Ad Code

রাজধানীর ওয়ারীতে পেশওয়ারাইন নামের একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। শুক্রবার (১ মার্চ) রাতে ওয়ারীর একটি ভবনের দোতলার রেস্টুরেন্টটিতে আগুন দেখে ফায়ার সার্ভিসে ফোন দেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

আনোয়ারুল কবির জানান, রাত সোয়া ১০ টায় আগুনের সংবাদ পেয়ে রেস্টুরেন্টটিতে যায় ফায়ার সার্ভিস। ১৬ মিনিটের মাথায় রেস্টুরেন্টে পৌঁছে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানো হয়েছে। রেস্টুরেন্টটির কিচেনে আগুন লেগেছিল। এপর্যন্ত হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।

Manual1 Ad Code