বেইলি রোডে অগ্নিকাণ্ড: প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত:শুক্রবার, ০১ মার্চ ২০২৪ ১০:০৩

বেইলি রোডে অগ্নিকাণ্ড: প্রধানমন্ত্রীর শোক

Manual8 Ad Code

রাজধানীর বেইলি রোডের বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual2 Ad Code

এতে জানানো হয়, প্রধানমন্ত্রী আগুনে পুড়ে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করেছেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন।

Manual6 Ad Code

আগুন দ্রুত নিয়ন্ত্রণে নিয়োজিত সবার প্রতি প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেও শোকবার্তায় জানানো হয়।

Manual6 Ad Code

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লাগে। এতে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে।