১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ৩১ ডিসে ২০২৩ ০৭:১২
শেষ হচ্ছে ইংরেজী পুরানো বছর। আজ মধ্যরাত থেকেই শুরু হচ্ছে নতুন বছর। বিশ্বজুড়ে সর্বস্থরের মানুষ মেতে উঠবেন নতুন বছরকে বরণের উৎসবে। সেই সাথে বিদায় দিবেন চলতি ২০২৩ সালকে।
ইংরেজী নববর্ষ উপলক্ষে জগন্নাথপুর – শান্তিগঞ্জ উপজেলাবাসী সহ দেশ বিদেশে অবস্থাননরত সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফ।
আজ (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, চলতি ২০২৩ সালটি বাংলাদেশের মানুষ তথা সিলেটবাসীর জন্য একটি অত্যন্ত স্মরণীয় বছর ছিলো। আমরা এ বছরে অনেক কিছু অর্জন করেছি। মোটামুটি সুখ দুঃখ আর হাসি কান্না মিলিয়ে আমরা ৩৬৫ দিন অতিক্রম করেছি।
তিনি বলেন, তারই ধারাবাহিকতায় আজ মধ্যরাতে আমরা বরণ করবো ইংরেজী নতুন বছর ২০২৪ সালকে। এ বছরের শুরুতেই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগন ভোট উৎসবে মেতে উঠেছেন। প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা। এই ভোট উৎসবের মধ্যেই ১ জানুয়ারীকে আমরা বরণ করবো।
নতুন বছরটিও সবার জন্য স্মরণীয় এবং বর্ণিল হয়ে উঠবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766